আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

ট্রাম্প লস এঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিকের জন্য টাস্ক ফোর্স গঠনের নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন

ট্রাম্প লস এঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিকের জন্য টাস্ক ফোর্স গঠনের নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের সফল আয়োজন নিশ্চিত করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের জন্য শিগগিরই নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এই টাস্ক ফোর্সে ট্রাম্প নিজেই নেতৃত্ব দেবেন এবং তার মন্ত্রিসভার সদস্যরাও এতে অংশ নেবেন। টাস্ক ফোর্সটি লস এঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিকের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তদারকির দায়িত্ব পালন করবে। হোয়াইট হাউসে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় ট্রাম্প এই আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

সাধারণত এমন টাস্ক ফোর্সগুলো স্থানীয় বা রাজ্য পর্যায়ে গঠিত হলেও, এবার এটি ফেডারেল সরকারের একটি উদ্যোগ, যা ট্রাম্পের সরাসরি নেতৃত্বে পরিচালিত হবে। গত মাসে তিনি “One Big Beautiful Bill Act” নামে একটি আইনেও স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে অলিম্পিক আয়োজনের নিরাপত্তা, পরিকল্পনা ও অন্যান্য খরচের জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দ নিশ্চিত হয়েছে।

অলিম্পিক আয়োজন কমিটি LA28-এর চেয়ারম্যান ও প্রেসিডেন্ট কেইসি ওয়াসারম্যান এক বিবৃতিতে বলেন, “এই টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে আমাদের প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং আমরা বিশ্বের সামনে ইতিহাসের সেরা অলিম্পিক গেমস উপস্থাপন করতে পারব।”

তবে, এই টাস্ক ফোর্স গঠনের পদক্ষেপটি লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের প্রতিক্রিয়া কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তারা সম্প্রতি অভিবাসন বিরোধী অভিযান মোকাবিলায় ট্রাম্পের ফেডারেল বাহিনী মোতায়েনের বিরোধিতা করায়, তাদের এই উদ্যোগে আপত্তি জানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকের সুষ্ঠু ও নিরাপদ আয়োজনের লক্ষ্যে এই টাস্ক ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত