আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

রুটের আক্ষেপের তালিকায় বাংলাদেশ, ক্রিকেট বিশ্বে আলোচনা

রুটের আক্ষেপের তালিকায় বাংলাদেশ, ক্রিকেট বিশ্বে আলোচনা

ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার জো রুট। টেস্টে রানসংগ্রাহকের তালিকায় তার সামনে কেবল শচীন টেন্ডুলকার। ২১ হাজারের বেশি আন্তর্জাতিক রান, ৫৭ সেঞ্চুরি, ১১৩টি ফিফটি এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরও রুটের ক্যারিয়ারে রয়ে গেছে কিছু না-পাওয়া।


সেসব আক্ষেপের মধ্যে সবচেয়ে বড় দুটি নাম—অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। টেষ্ট ক্রিকেটে অংশ নেওয়া সব দেশের মাটিতে সেঞ্চুরে থাকলেএই দুটি দেশের মাটিতে রুটের নেই কোন সেঞ্চুরি।


আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে অ্যাশেজ। অভিজাত এই সিরিজে রুটের নামের পাশে এখনো অজিদের মাটিতে কোনো শতক নেই। তিন সংস্করণ মিলিয়ে ৭০ ম্যাচে করেছেন চার সেঞ্চুরি, সবই ইংল্যান্ডের মাটিতে। এবার কি অস্ট্রেলিয়ার মাটিতে শতকের অপেক্ষা ঘুচবে?

বাংলাদেশের বিপক্ষেও রুটের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ স্পষ্ট। টেস্ট খেলেছেন মাত্র দুটি—২০১৬ সালে ঢাকায়। চার ইনিংসে সর্বোচ্চ রান ৫৬। বাংলাদেশের মাঠে কোনো শতক নেই তার নামের পাশে। টি-টোয়েন্টি খেলেননি কখনো। ওয়ানডে খেলেছেন চারটি, যার মধ্যে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৩৩ রানই তার সেরা ইনিংস।


অ্যাশেজে সেই অপূর্ণতা মেটানোর সুযোগ থাকলেও বাংলাদেশের মাঠে আর ফেরা হবে কিনা, সেটা নিয়েই রয়েছে অনিশ্চয়তা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত