আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

দেশে ফেরার সম্ভাবনা শেষ! সাকিবের ভবিষ্যৎ অনিশ্চিত

দেশে ফেরার সম্ভাবনা শেষ! সাকিবের ভবিষ্যৎ অনিশ্চিত

সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ড চেষ্টা করছিল। সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে খেলানোর জন্য বোর্ডের সর্বোচ্চ টেবিলেও আলোচনা চলছিল। সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটার জাতীয় দলে সাকিবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন বিভিন্ন গণমাধ্যমে। 

এমনকি বিসিবির সভাপতি থাকাকালীন ফারুক আহমেদও সাকিবের প্রয়োজনীতার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পরও সাকিবের কথা বলেছেন। খালেদ মাহমুদ সুজন বার বার বলেছেন সাকিবের রাজনৈতিক বিষয়টি বাদ দিয়ে তার ১৭ বছরের অবদানের কথা যেন বিবেচনা করা হয়।

গত ১৫ আগস্ট সাকিব তার ফেসবুক পোস্টে জাতীয় শোক জানিয়ে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেছেন। যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ও তার পরিবারের সব সদস্যের ছবি দিয়েছিলেন সাকিব। পোস্টে তিনি লিখেছেন, তার পরিবারের সব শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

এই একটি পোস্টে সাকিবের দেশে ফেরার ক্ষীণ সম্ভাবনা নষ্ট হয়ে গেল কিনা, তা নিয়ে দেশের ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনা চলছে। দেশের প্রয়োজনে সাকিবকে ফিরিয়ে আনার সম্ভাবনা উড়িয়েও দেয়নি কেউ। ১৫ আগস্ট শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সাকিব কি তার দেশে ফেরার দুয়ার স্থায়ীভাবে বন্ধ করে দিলেন?

সাকিবের ফেসবুক পোস্ট সরকারের নজরে এসেছে। ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন তারা সাকিবের ব্যাপারে আগ্রহ দেখাতে রাজি না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যতটুকু সম্ভাবনা ছিল, তা শেষ হয়ে গেছে। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, '২০২৪ পরবর্তী যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি কিংবা গোষ্ঠী তারা কেউ ২০২৪ পরবর্তী সরকারের সঙ্গে যায় না। সাধারণ মানুষের উপলব্ধি তারা বুঝতে পারছেন না।' 

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র মনে করে, 'সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করলো। শেষ সম্ভাবনা যতটুকু ছিল, তা নষ্ট করলো। তাকে সহযোগিতা করার কোনো স্কোপ নেই।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত