আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

এয়ার কানাডার ফ্লাইট রবিবার থেকে চালু

এয়ার কানাডার ফ্লাইট রবিবার থেকে চালু

ছবি: এলএবাংলাটাইমস

ধর্মঘটের কারণে বন্ধ থাকা এয়ার কানাডার ফ্লাইট রবিবার থেকে আবার চালু হচ্ছে। কানাডা সরকার হস্তক্ষেপ করে কেবিন ক্রুদের কাজে ফেরার নির্দেশ দেওয়ার পর এয়ারলাইনটি এ সিদ্ধান্ত নিয়েছে।

গত শনিবার ভোর থেকে কেবিন ক্রুরা কাজে যোগ না দেওয়ায় এক লাখেরও বেশি যাত্রী বিপাকে পড়েন। প্রতিদিন প্রায় ৭০০ ফ্লাইট পরিচালনা করে এয়ার কানাডা। এর মধ্যে শুক্রবার ও শনিবার মিলিয়ে প্রায় ৮৭০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। রবিবারও প্রায় ১০০টি ফ্লাইট স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

এয়ার কানাডা জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে কিছু ফ্লাইট চালু হলেও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে এক সপ্তাহের মতো সময় লাগবে। এই সময়ে কিছু ফ্লাইট বাতিল হতে পারে।

কানাডার শ্রম মন্ত্রী প্যাটি হাইডু জানান, এখন অর্থনীতিকে ঝুঁকিতে ফেলার সময় নয়। তাই বিষয়টি কানাডা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ড বিদ্যমান সমঝোতা চুক্তি চালু রাখার নির্দেশ দিয়েছে, যতদিন না নতুন সিদ্ধান্ত হয়।

এয়ার কানাডা ও কেবিন ক্রুদের ইউনিয়ন গত আট মাস ধরে আলোচনায় থাকলেও বেতন বৃদ্ধি ও বিনা পারিশ্রমিকের কাজ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। এয়ারলাইনটির দাবি, তাদের সর্বশেষ প্রস্তাবে চার বছরে ৩৮ শতাংশ সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে ইউনিয়নের মতে, প্রস্তাবিত বেতন বৃদ্ধি বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

যাত্রীদের জন্য পূর্ণ ভাড়া ফেরত বা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে এয়ার কানাডা। তবে ভ্রমণের ব্যস্ত মৌসুম হওয়ায় অন্য এয়ারলাইন্সে সিট পাওয়া কঠিন হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত