আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘ওপরে ড্রোন, পাহারায় পুলিশ’

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের  ‘ওপরে ড্রোন, পাহারায় পুলিশ’

ক্যাম্পাসের গেটের বাইরে লাইন ধরে নিউ ইয়র্ক পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম কলম্বিয়া ইউনিভার্সিটির একটি ভবন প্রায় ১৮ ঘণ্টা ধরে দখলে রেখেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। তাদের ফোন থেকে ছড়ানো ফুটেজে দেখা গেছে ক্যাম্পাসের দক্ষিণে কমপক্ষে সাতটি প্রিজন বাস পার্ক করে রেখেছে পুলিশ।

ম্যানহাটন ক্যাম্পাসের গেটের বাইরে লাইন ধরে নিউ ইয়র্ক পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিক্ষোভকারীদের নজরে রাখতে সন্ধ্যার আকাশে পুলিশের নজরদারি ড্রোনও দেখা গেছে।


ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার আর্থিক সম্পর্ক ছিন্ন করার প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ ধরে ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছিল বিক্ষোভকারীরা। তাদের ক্যাম্পের ‍ওপরে ড্রোন ঘুরাফেরা করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র নেতাদের সঙ্গে মঙ্গলবার জুম মিটিং ডেকেছে। তাদের গত আলোচনা ব্যর্থ হয়েছে।

 
বিক্ষোভের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ চুরি ও অনুপ্রবেশের অভিযোগে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে অন্তত ৩০ জন শিক্ষার্থী, ছয়জন সাবেক ও দুইজন কর্মচারী ছিল। পুলিশ প্রতিবাদ ক্যাম্পগুলো সাফ করেছে। ঘটনার প্রতিবাদে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আইভি লীগ ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাতের পুলিশের এই ঘটনাটি ছাত্র বিক্ষোভকারী, অধ্যাপক, দর্শকদের সাক্ষাৎকার ও রয়টার্সের সাংবাদিকদের প্রত্যক্ষদর্শীর বিবরণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

পুলিশ প্রবেশের কয়েক ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখলকারী বিক্ষোভকারীরা ব্যারিকেডযুক্ত সদর দরজার ওপরে এর দ্বিতীয় তলার বারান্দায় উপস্থিত হয়েছিল। বেশিরভাগই কলম্বিয়া-লোগোর সোয়েটশার্ট ও কালো বালাক্লাভা পরিহিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত