আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

আফগানিস্তানে হত্যাকারীর প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

আফগানিস্তানে হত্যাকারীর প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

ছবিঃ এলএবাংলাটাইমস

আফগানিস্তানের পূর্বাঞ্চলে হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে এই দণ্ড কার্যকর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সংবাদমাধ্যম এএফপির হিসাব অনুযায়ী, ২০২১ সালে তালিবান ক্ষমতায় ফেরার পর এটা ১২তম প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর।

তালিবানের সুপ্রিম কোর্ট জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মানগল। স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ভুক্তভোগীর এক আত্মীয় তাকে তিন গুলি করে হত্যা করে।

আদালত জানায়, খুব বিস্তারিত ও পুনরায় বিবেচনার পর এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবারকে ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে।

স্টেডিয়ামে উপস্থিত স্থানীয় বাসিন্দা মুজিব রহমান রহমানি বলেন, এই ধরনের শাস্তি ভবিষ্যতে অপরাধ কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সোমবার থেকেই বিভিন্ন সরকারি নোটিশে জনগণকে এই দণ্ড কার্যকরের খবর জানানো হয়েছিল।

প্রকাশ্য মৃত্যুদণ্ডের আগে জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক মানবাধিকার বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট জানান, এমন শাস্তি অমানবিক, নিষ্ঠুর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, এগুলো বন্ধ করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত