আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

বাংলাদেশি কর্মকর্তাদের মদদের অভিযোগ

রাখাইনে আরাকান আর্মির ঘাঁটিতে একটি হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের 'মদদ' থাকতে পারে বলে দাবি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি। আরাকান আর্মির কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল তুন মিয়াত নাইং দ্য ইরাবতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর যোদ্ধারা উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ঘাঁটিতে আক্রমণ শুরু করে।


আরাকান আর্মি প্রধান বলেন, রাখাইন রাজ্যে (জান্তা) শাসনব্যবস্থা থেকে মুক্ত করা এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরাকান আর্মি যখন লড়াই করছে, তখন 'কিছু বাংলাদেশি কর্মকর্তার মদদে' এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, 'বাংলাদেশি কর্মকর্তারা মুসলিম জঙ্গিদের বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত তাউংপিওতে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন। তারা তাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়েই আক্রমণ করতে বলেছে।'


গত মঙ্গলবার ইরাবতির মন্তব্যের অনুরোধে ইয়াঙ্গুনের বাংলাদেশি দূতাবাস এ বিষয়ে কোনো সাড়া দেয়নি বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।

ইরাবতি জানিয়েছে, আরাকান আর্মি প্রায় পুরো রাখাইনের নিয়ন্ত্রণ দখল করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং মংডু শহরতলি।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত