আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

জবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাড মেকিং প্রতিযোগিতা

জবিতে  আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাড মেকিং প্রতিযোগিতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের আয়োজনে শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাড মেকিং প্রতিযোগিতা।


শুক্রবার প্রতিযোগিতাটির রেজিষ্ট্রেশন শুরু হয় যা চলবে শনিবার (১৮ মে) পর্যন্ত। প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে আছে আইএফআইসি ব্যাংক পিএলসি লিমিটেড। এছাড়াও স্ট্র‍্যাটিজিক পার্টনার হিসেবে আছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। 


প্রতিযোগিতায় প্রতি টিম রেজিস্ট্রেশন এর জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং প্রতি টিম এ মেম্বার থাকবে ৩-৫ জন। প্রতিযোগিতায়  পুরস্কার  হিসেবে প্রথম বিজয়ী  দল পাবে নগদ ১০,০০০ টাকা নগদ উপহার, দ্বিতীয় বিজয়ী  দল পাবে নগদ ৬০০০ টাকা উপহার এবং তৃতীয় বিজয়ী  দল পাবে নগদ ৪০০০ টাকা উপহার। প্রতিযোগিতাটি ২টি রাউন্ডে বিভক্ত। প্রথম রাউন্ডে  একটি বিজনেস কেস দেওয়া হবে যা প্রতিটি টিমকে সলভ করতে হবে। প্রথম রাউন্ডের বিজয়ি দলগুলোকে নিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু হবে যেখানে অংশগ্রহণকারীরা একটি বিষয়ের ওপর ওভিসি (OVC) তৈরি করবে। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দৈনিক ইত্তেফাক সহ অন্যান্য জাতীয় দৈনিক।

এক যৌথ বিবৃতিতে মার্কেটিং ক্লাব এর সংশ্লিষ্টরা বলেন, ইতিহাসে প্রথম বারের এরকম একটা মেগা ইভেন্ট (এড মেকিং) আয়োজন করতে যাচ্ছে যেটা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত কারণ তাদের অনেক দিনের প্রত্যাশা ছিলো ক্লাবের পক্ষ থেকে যেন একটা বড় ইভেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে যেখানে তারা তাদের সুপ্ত প্রতিভা কে সৃজনশীল মনন ও মেধা দ্বারা বিকশিত করতে পারবে বলে আমার বিশ্বাস।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাস্তবিক জ্ঞান তৈরি হবে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এই ধরনের কাজগুলো ইতিবাচক অর্থ  বহন করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত