আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

৩০ এপ্রিল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ

৩০ এপ্রিল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে কোনো ফ্লাইট পরিচালনা করবে না রাষ্ট্রায়ত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ এপ্রিল বিমান এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়। যা বেড়ে এবার ৩০ এপ্রিল হলো। অর্থাৎ ছয় দিনের মাথায় আরেকবার ফ্লাইট বন্ধের ঘোষণা এলো।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এ নিষেধাজ্ঞা আপাতত মোট ১৬টি দেশ-এর ক্ষেত্রে কার্যকর হবে। দেশগুলো হচ্ছে বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য।

তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। পরে অবশ্য ২৮ মার্চ চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে চলাচলকারী ফ্লাইট আগামী ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করত। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত