আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

গাজীপুরে বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস ও সাইনবোর্ড এলাকায় তিনটি পোশাক করাখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (১২ এপ্রিল) সকালে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে কর্তৃপক্ষ ১৬ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছাড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড ইস্ট ওয়েস্ট গ্রুপের পোশাক করখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।এক ঘণ্টা ওই মহাসড়কে অবস্থানের পর মালিকপক্ষ আগামী ১৬ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দেয়। এতে শ্রমিকরা মহাসড়ক ছাড়েন। একই সময় ভোগড়া বাইপাস এলাকার স্টাইলিস্ট ও নিউ ইস্ট পোশাক করাখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে একই মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতনও ১৬ এপ্রিল পরিশোধের ঘোষণা দেয়।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানান, কারখানা কতৃপক্ষ আগামী ১৬ এপ্রিল শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে গেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত