আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৯

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৯ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১০১২ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মহাখালী থেকে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা ।

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। এ সময়ে নতুন করে কেউ সুস্থ হয়নি। এখন মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন। আইসিইউ প্রস্তুত আছে ১৯২ টি।’

এর আগে গতকাল সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর একদিনে ১৮২ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৩৯।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ১৯ হাজার ৭১৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৫ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১৭৮ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত