আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

নওগাঁয় আ.লীগ নেতার বাড়ি থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার

নওগাঁয় আ.লীগ নেতার বাড়ি থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার

নওগাঁ সদরের বর্ষাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের বাড়ি থেকে ১৭০ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মল্লিকপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জোহা ঘুটুর ভাতিজা ওএমএসের ডিলার আবু সাঈদ। ডিলার আবু সাঈদ সরকারি ভাবে ওএমএসের চাল বিক্রি না করে গোপনে তার আপন দুলাভাই ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের বাড়ি রেখে বেশি দামে বিক্রির উদ্দ্যেশ্যে রাখেন। এমন তথ্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশকে জানালে রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফের বাড়ি অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর রউফের বাড়ির ঘরের মধ্যে থেকে ওএমএসের ১৭০ বস্তা সরকারি চাল জব্দ করে। তবে ডিলার আবু সাঈদ এবং আব্দুর রউফকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে ডিলার আবু সাঈদ দীর্ঘদিন থেকে এই ধরনের অপকর্ম করে আসছিলেন। তবে কেউ কোনো কথা বলতে সাহস পাননি।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়াদি হোসেন জানান, ডিলার আবু সাঈদ এবং আব্দুর রউফ পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত