আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

ফেনীতে ফেসবুক লাইভে এসে নিজ স্ত্রী তাহামনা আক্তারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন পাষণ্ড স্বামী ওভায়দুল হক টুটুল (৩২)। আজ দুপুরে ফেনী পৌরসভার বারাহীপুর ভূইয়া বাড়িতে এই জগন্যতম হতাকান্ডটি ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী টুটুলকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত তাহমিনা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতি আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের কন্যা।

নিহতের বোন রেহানা আক্তার জানান, গত ৫ বছর আগে টুটুলের সাথে আমার বোন তাহমিনার বিয়ে হয়। এর আগে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। তিনি জানান, বিয়ের পর থেকে তারা প্রায় সময় ঝগড়া করত। টুটুল বিভিন্ন সময় তার স্ত্রীর মাধ্যমে শ্বশুর বাড়ি থেকে বেশ কিছু টাকা নিয়েছেন। পরে বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে জ্বালাতন করত তাহামিনাকে। এ কারনে হয়তো হত্যার শিকার হয়েছে আমার বোন।

এদিকে স্ত্রী তাহামিনাকে হত্যার আগে টুটুল মোবাইলে ফেসবুক লাইভে এসে কিছু কথা বলেন, পরে দা বা চুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জবাই করে হত্যা করেন।

লাইভে এসে টুটুল বলেন, ‘প্রিয় দেশবাসী আমাকে ক্ষমা করে দেবেন, যার কারণে আমার ধ্বংস হয়েছে আজকে তাকে আমি ধবংস করে দিলাম। আমি চেষ্টা করেছি কিন্ত পারি নাই। আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার প্রতি খেয়াল রাখবেন। আমার ভাইবোনগুলোর প্রতি খেয়াল রাইখেন। আমার পরিবার ভাইবোনের কোন দোষ নেই। কেউ এই কাজে সম্পৃক্ত না। আমার আজকের এ ঘটনার জন্য সম্পূর্ণ আমি দায়ি। প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা ভাইরাল করেন। যেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। আর এ ঘটনার জন্য আমিই একমাত্র দায়ি। আর কেউ নয়।’

এরপর দা হাতে নিয়ে ছুটে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে টুটুল। আবার বলেন, ও আমার পরিবারকে সবসময় বø্যাকমেইল করে। আজ থেকে আর কেউ বø্যাকমেইল করবে না। খোদা হাফেজ সবাই ভালো থাকবেন।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি। টুটুল তার স্ত্রীকে হত্যাকরে পুলিশকে খবর দেয়। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীকে গ্রেফতার করে এবং তার ব্যবহৃত দা ও মোবাইল জদ্ব করা হয়।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডটি কেন করেছেন বিষয়টি ক্ষতিয়ে দেখব। দম্পতির দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত