আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

আশঙ্কা নিয়ে ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়া-কানাডার ৫৪৭ নাগরিক

আশঙ্কা নিয়ে ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়া-কানাডার ৫৪৭ নাগরিক

করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি প্রকোপের আশঙ্কায় ঢাকা ছাড়লেন আরও দুটি দেশের নাগরিক।  এবার নিজ দেশে ফিরে গেছেন ২৯০ জন অস্ট্রেলিয়ান এবং ২৫৭ জন কানাডিয়ান নাগরিক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানিয়েছেন, অস্ট্রেলিয়ার নাগরিকদের নিয়ে শ্রীলঙ্কান এয়ারের বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এছাড়া রাত সাড়ে ৯টায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ২৫৭ জন কানাডিয়ান নাগরিক ঢাকা ছেড়েছেন।

এ নিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশ থেকে কানাডার নাগরিকরা ফিরলেন। গত মঙ্গলবার বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ২১৪ জন কানাডিয়ান।

এর আগে বাংলাদেশ থেকে কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি, ভুটান, জাপান ও মালয়েশিয়ার  নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

এর মধ‌্যে ১৩ এপ্রিল ১৭ শিশুসহ ৩২৮ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।  ৫ এপ্রিল আটকে পড়া মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট ঢাকা ছাড়ে। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।  ২ এপ্রিল ৩২৭ জন জাপানি নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত