আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

৪টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন ব্রিটিশ নাগরিকরা

৪টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন ব্রিটিশ নাগরিকরা

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে ঢাকায় আটকা পড়া ব্রিটিশ নাগরিকদের চারটি বিশেষ ফ্লাইটে লন্ডন নেয়া হবে। ব্রিটিশ সরকারের উদ্যোগে আগামী ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এ সব বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। আজ ব্রিটিশ পররাষ্ট্র দফতর থেকে এ কথা জানানো হয়েছে।

ফ্লাইটের যাত্রীদের ভাড়া নির্ধারন করা হয়েছে ছয় শ’ পাউন্ড। তবে কোনো নাগরিক এই মুহূর্তে ভাড়া পরিশোধ করতে সক্ষম না হলে ব্রিটিশ সরকার তার জন্য জরুরি ঋণের ব্যবস্থা করবে, যা তাকে লন্ডন পৌঁছে ফেরত দিতে হবে।

সিলেট থেকে আসা যাত্রীদের জন্য অভ্যন্তরীণ বিমানের বিশেষ ব্যবস্থা করেছে ব্রিটিশ হাইকমিশন। লন্ডনগামী বিশেষ ফ্লাইটের টিকেট নিশ্চিত হলে বিমান বন্দরে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীকে প্রদর্শনের জন্য ব্রিটিশ হাইকমিশন যাত্রীদের একটি অফিসিয়াল চিঠি ইস্যু করবে।

গত মাসে বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অঘোষিত লকডাউন শুরু হলে এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেয়া হলে এর আগে ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, রাশিয়া, মালয়েশিয়া ও ভুটানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছে। তবে ব্রিটিশ নাগরিকদের জন্য এই প্রথম বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হলো।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত