আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনার প্রভাবে বাংলাদেশে মার্চে রপ্তানি কমেছে ৫ হাজার কোটি টাকা

করোনার প্রভাবে বাংলাদেশে মার্চে রপ্তানি কমেছে ৫ হাজার কোটি টাকা

করোনা ভাইরাসের প্রভাবে গত মার্চে বাংলাদেশের রপ্তানি কমেছে প্রায় ৬১ কোটি মার্কিন ডলারের যা স্থানীয় মুদ্রায় ৫ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিলে রপ্তানি পরিস্থিতি আরো বেশি খারাপ। বাংলাদেশের রপ্তানির ৮৪ শতাংশ আসে গার্মেন্টস পণ্য থেকে। করোনার ধাক্কায় ইতিমধ্যে এ খাতের রপ্তানি আদেশ বাতিল ও স্থগিত হয়েছে প্রায় ৩২০ কোটি ডলার বা প্রায় ২৭ হাজার কোটি টাকা।

অন্যদিকে আগামী মাসগুলোতে তেমন কোনো রপ্তানি আদেশও নেই। ফলে সার্বিকভাবে কঠিন পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের রপ্তানি।

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী খাবারসহ নিত্যপণ্যের বাইরে বাকি পণ্য ও সেবার ভোগব্যয় কমেছে অস্বাভাবিক হারে।

বাংলাদেশের বড়ো রপ্তানি বাজার ইউরোপ ও আমেরিকায় করোনার ধাক্কায় রীতিমতো লণ্ডভণ্ড অবস্থা। সেখানে কার্যত অবরুদ্ধ পরিস্থিতিতে গার্মেন্টসসহ বেশির ভাগ প্রতিষ্ঠানই বন্ধ হয়ে আছে। ফলে গার্মেন্টস পণ্যনির্ভর বাংলাদেশের রপ্তানিতে বড়ো ধাক্কা লেগেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে, সর্বশেষ মার্চ মাসে বাংলাদেশের রপ্তানি কমেছে পূর্বের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ২৮ শতাংশ।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম ইত্তেফাককে বলেন, প্রধান রপ্তানি বাজারে ক্রয়াদেশ দেওয়া পণ্যের পাশাপাশি শিপমেন্টের (জাহাজীকরণ) জন্য অপেক্ষায় থাকা পণ্যও নিচ্ছে না ক্রেতারা। আর আগামী মাসগুলোর জন্য নতুন করে ক্রয়াদেশ তো নেই-ই। এ পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। ফলে কঠিন সময় পার করতে হচ্ছে রপ্তানিকারকদের। কেননা এর মধ্যে শ্রমিকের বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করতে হবে।

রপ্তানিকারকরা জানিয়েছেন, যেসব কারখানার কাছে কিছু রপ্তানি আদেশ রয়েছে, করোনা ভাইরাসের কারণে তারাও কাজ করতে পারছে না। ফলে যা হাতে আছে, তাও চীনসহ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগামীতে অনেক কারখানাই ব্যবসায়ে টিকে থাকতে পারবে না।

ইপিবির হিসাব অনুযায়ী, গত মার্চে বাংলাদেশ রপ্তানি করেছে ২৭৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ পণ্য। আগের অর্থবছরের মার্চে রপ্তানির পরিমাণ ছিল ৩৩৪ কোটি ডলারের সমপরিমাণ। রপ্তানি কমেছে প্রায় ৬১ কোটি ডলার।

গত ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৫৪ কোটি ডলারের পণ্য। চলতি বছর এ লক্ষ্যমাত্রা ঠিক করা হয় ৪ হাজার ৫৫০ কোটি ডলারের। আর অর্থবছরের প্রথম ৯ মাস জুলাই থেকে মার্চ পযন্ত ৩ হাজার ৩৮৯ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ২ হাজার ৮৯৭ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সোয়া ৬ শতাংশ কম।

বাংলাদেশ ৩১টি খাতের আওতায় দুই শতাধিক পণ্য রপ্তানি করে। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে হাতেগোনা দুই- একটি বাদে বাকি পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। একই সঙ্গে গত ৯ মাসে বেশির ভাগ পণ্যের রপ্তানিই গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।

গার্মেন্টস ছাড়াও রপ্তানি কমার তালিকায় থাকা বড়ো খাতগুলোর মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য ও মাছ, কৃষিজাত পণ্য, প্লাস্টিক পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কাঠ ও কাঠজাতীয় পণ্য, বিশেষায়িত টেক্সটাইল, হোম টেক্সটাইল। অবশ্য একই সময়ে রপ্তানি বেড়েছে পাট ও পাট জাতীয় পণ্যের।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত