আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দেশে ১০৪ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে ১০৪ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে এ পর্যন্ত ১০৪ জন চিকিৎসকসহ দুই শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিলেটের এক বিশেষজ্ঞ চিকিৎসকের (ডা. মঈন) মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। এরপর কিশোরগঞ্জে, তারপর নারায়ণগঞ্জ ও গাজীপুর। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

বিএমএ প্রদত্ত তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগের মধ্যে নরসিংদীতে ৩ জন, গাজীপুর ৭ জন, নারায়ণগঞ্জ ১৪ জন, কিশোরগঞ্জ ২১ জন, ঢাকা ৩৮ জন, মাদারীপুর ২ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগের কুমিল্লয় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন, নোয়াখালীতে একজন, চাঁদপুরে একজন, লক্ষ্মীপুর একজন এবং চট্টগ্রাম জেলায় একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগের মধ্যে শেরপুরের দুইজন, ময়মনসিংহ জেলায় তিনজন।

বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিনজন, রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় দুইজন, খুলনা বিভাগের মধ্যে খুলনা শহরে একজন, সিলেট বিভাগের মধ্যে সিলেট একজন করোনাভাইসারে আক্রান্ত হয়েছেন।

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক ছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে সাহসী যোদ্ধা। নিজের জীবনের ঝুঁকি নিয়েও শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে গেছেন আইসিইউ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন। তিনি এলাকাবাসীর কাছে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।

এ প্রসঙ্গে বিএমএ’র দফতর সম্পাদক অধ্যাপক ডা. শেখ মো. শহীদ উল্লাহ বলেন, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ৪২ দিনের মাথায় ১০৪ চিকিৎসকসহ দুই শতাধিক স্বাস্থ্য এ রোগটিতে আক্রান্ত হয়েছেন। এভাবে চলতে থাকলে কিছুদিন পর করোনা রোগীসহ অন্যান্য রোগীদেরও চিকিৎসা দেয়ার মতো চিকিৎসক পাওয়া কঠিন হয়ে পড়বে।

প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত ২ হাজার ৪৫৬ জন মানুষ করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে এই ভাইরাসের সংক্রমিত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্ হয়েছেন ৭৫ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত