আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনায় আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনায় আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইয়াছিন নামের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা পজিটিভ রোগী ধরা পড়ে। তিনি এখন জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কারা কর্তৃপক্ষের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

কারা সূত্র জানায়, কারারক্ষী ইয়াছিন সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ কয়েদির সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কয়েকদিন ধরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে করোনা টেস্ট করালে আজ পজিটিভ রেজাল্ট আসে। এখন হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ১১০ জনের মৃত্যু ও ৩ হাজার ৩৮২ জন আক্রান্ত হলেন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ জন। এ নিয়ে মোট ৮৭ জন করোনা রোগী সুস্থ হলেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩,১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৭৭৯ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগরে পুলিশেরই (ডিএমপি) ৭৩ জন আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশে কাজ করা সাধারণ কর্মচারীও রয়েছেন।

ডিএমপি সূত্র জানায়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন এডিসি, তিনজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, তিনজন সাধারণ সদস্য ও বাকিরা কনস্টেবল।

আক্রান্তদের মধ্যে বেশির ভাগই পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের। এই বিভাগের উত্তর শাখার ১৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। পিওএস পূর্ব শাখায় আক্রান্ত ৬ জন। এরপর রয়েছে পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগ। এই বিভাগের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিম ট্রাফিক বিভাগেও ৯ জন আক্রান্ত।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, জাতীয় দুর্যোগে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন। বেশ কয়েকজন কোয়ারেন্টিনে রয়েছেন। আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ডিএমপির বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জে পুলিশের বড় একটি অংশ করোনায় আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে এক থানাতেই ৩০ জনের বেশি সদস্যের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়ার খবর পাওয়া গেছে।আর গাজীপুরে ৩৩ জন পুলিশ সদস্যের করোনা ধরা পড়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত