আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মালয়েশিয়ায় হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করবে বাংলাদেশ

মালয়েশিয়ায় হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করবে বাংলাদেশ

মালয়েশিয়ায় নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানি করবে বাংলাদেশ। মালয়েশিয়ার সরকারের অনুরোধে এই ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করে ছাড়পত্র দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশমা উদ্দিন তুন হুসেন হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেন। এই ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিত্সায় গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

এছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, নতুন করোনা ভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে তার সরকার।

ওষুধটি রফতানির বিষয়ে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান জানান, মালয়েশিয়া তাদের দেশে করোনা রোগীদের চিকিত্সার প্রয়োজনে এ ওষুধটি বাংলাদেশের কাছে চেয়েছে। দেশটিতে কিছু পাঠালে আমাদের কোনো সমস্যা হবে না। তবে দেশের প্রয়োজন মিটিয়ে তবেই রফতানি করা হবে। শিগিগরই এই ওষুধের রফতানি শুরু হতে পারে বলে জানান তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত