আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দেশে করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়াল, মৃত্যু ১২৭

দেশে করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়াল, মৃত্যু ১২৭

করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় কেড়ে নিয়েছে আরও সাতজনের প্রাণ। এ নিয়ে সংক্রমণে মারা গেলেন মোট ১২০ জন। নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪১৪ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো চার হাজার ১৮৬ জনে। আর নতুন ১৬ জনসহ এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ১০৮ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরে বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিস্তারিত তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ঊধর্বতন এই কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪১৪জনের ফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত মোট চার হাজার ১৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৭ জন। এদের সবাই ঢাকার বাসিন্দা বলে জানান নাসিমা সুলতানা। এদের মধ্যে চারজন ষাটোর্ধ্ব, দুজনের বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৬ সুস্থ হওয়ায় মোট ১০৮ জন সুস্থ হয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

এ কর্মকর্তা আরও জানান, নতুন আরও তিনটি জেলায় করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট ১৫৮জেলায় সংক্রমণ হলো। নতুন তিনটি জেলা খুলনা বিভাগের।

এ সময় রাজধানীতে সংক্রমণ বেশি বলেও জানান তিনি। রাজধানীর রাজারবাগ, মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, যাত্রাবাড়ী এলাকায় সংক্রমণ বেশি।

বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ২৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা এক লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত