আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনার কারণে ঢাকা ছেড়েছেন ৪৪২২ বিদেশি

করোনার কারণে ঢাকা ছেড়েছেন ৪৪২২ বিদেশি

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় এখন পর্যন্ত চার হাজার ৪২২ জন বিদেশি নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। আর বিভিন্ন দেশ থেকে একই ব্যবস্থায় ঢাকায় ফিরেছেন এক হাজার ৭৯৯ জন বাংলাদেশি নাগরিক।

বিদেশি নাগরিকদের মধ্যে ভুটান, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, রাশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর ও তুরস্কের নাগরিকরা ফিরে গেছেন।

অন্যদিকে চীন, ভারত, নেপাল, ওমান, থাইল্যান্ড, সৌদি আরব ও শ্রীলঙ্কা থেকে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক মাসের বেশি সময় ধরে আকাশপথে চীন ছাড়া অন্য দেশের সঙ্গে বাংলাদেশের যাত্রী পরিবহন ফ্লাইট বন্ধ রয়েছে। এই সময়ে বাংলাদেশ থেকে বিদেশে এবং দেশের বাহিরে থেকে বাংলাদেশে নাগরিকরা বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। তবে এর আগে গত ১ ফেব্রুয়ারি চীনের উহান শহর থেকে ৩১৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, করোনাভাইরাসের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী এসব কাজ পরিচালনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই করোনাকালে মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের দেশে ফেরার বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দেশের বাহিরে যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা আটকা পড়েছে তাদের দেশে ফেরত আনবে।

বার্তায় আরও জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিদেশে বাংলাদেশ মিশনসমূহের সহায়তায় প্রবাসী বাংলাদেশিকর্মীদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানকারীদের মধ্যে খাদ্য সহায়তাসহ প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে।

বাংলাদেশ মিশনগুলো ‘হটলাইন নম্বর’ প্রতিষ্ঠা করেছে এবং অনেক মিশন প্রবাসী বাংলাদেশিদের অনলাইন চিকিৎসার পরামর্শ দেয়ার জন্য ‘ডাক্তারদের পুল’ গঠন করেছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

মুসলিম অভিবাসীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান এবং এই পরিস্থিতেতে তাদের চাকরি রক্ষার জন্যে মানবাধিকার সংগঠনসমূহকে নিয়ে কাজ করার জন্য ওআইসি সচিবালয়কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আদুল মোমেন অনুরোধ করার বিষয়টিও বার্তায় যোগ করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত