আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশে ২৬৮ চিকিৎসকসহ ৫৭৬ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বাংলাদেশে ২৬৮ চিকিৎসকসহ ৫৭৬ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

দেশে এ পর্যন্ত ২৬৮ চিকিৎসকসহ ৫৭৬ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার (২৫ এপ্রিল) রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মো. শহিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ পর্যন্ত ২৬৮ জন চিকিৎসক ও ১০৭ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ২০১ জন।’

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ‌্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) থেকে জানা গেছে, শুধু আজগর আলী হাসপাতালে ২২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। ওই হাসপাতালে নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়ে অন্তত ৫২ জন আক্রান্ত হয়েছেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ‌্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান বলেন, ‘ওই হাসপাতালের ২২ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী নিয়ে আরো ৩০ জন আক্রান্ত হয়েছেন। একই হাসপাতালের এত চিকিৎসক আক্রান্ত হওয়া উদ্বেগজনক।’

সবচেয়ে বেশি চিকিৎসক ঢাকায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ। তাদের তথ্যমতে এ পর্যন্ত ৩৪৫ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। ডা. নিরূপম বলেন, ‘প্রতিদিন অন্তত ৩০ থেকে ৩৫ জন করে চিকিৎসক আক্রান্ত হচ্ছেন।’

উল্লেখ্য, এ পর্যন্ত দেশে চার হাজার ৯৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৪০ জনের মৃত্যু হয়েছে।

বিএমএ এর হিসেব বিশ্লেষণ করলে দেখা যায়- প্রতি ১৮ জনে একজন চিকিৎসক এবং আক্রান্ত প্রতি আট জনের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রযেছেন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হিসেব বিশ্লেষণ করলে চিকিৎসক আক্রান্তের হার আরও বেশি। প্রতি ১৪ জন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত