আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশে করোনা মোকাবেলার টাকা যাচ্ছে দুর্নীতিবাজদের পকেটে: ওয়াশিংটন পোস্ট

বাংলাদেশে করোনা মোকাবেলার টাকা যাচ্ছে দুর্নীতিবাজদের পকেটে: ওয়াশিংটন পোস্ট

করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব। অদৃশ্য এই ভাইরাস মোকাবেলায় অসহায় আত্মসমর্পণ করেছে বিশ্ববাসী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে গোটা দুনিয়া। করোনা মোকাবেলায় জরুরি ভিত্তিতে বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের সহযোগিতার ব্যবস্থা নিচ্ছে। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে দুর্নীতিবাজরা।

করোনা পরিস্থিতিতে অনেক প্রয়োজনীয় দ্রব্যের যোগান দিতে হচ্ছে জরুরি ভিত্তিতে। ফলে সাধারণ নিয়ম থেকে বেরিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের ওইসব মালামাল সরবরাহের অর্ডার দেয়া হচ্ছে। এখানে সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা। দুর্নীতির মাধ্যমে জনগণের কষ্টার্জিত অর্থ পকেটে ভরছে তারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বাংলাদেশসহ কয়েকটি দেশের করোনা মোকাবেলার ক্ষেত্রে দুর্নীতির চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করেছে।

পত্রিকাটির খবরে বলা হয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও লকডাউন চলছে। লকডাউনের ফলে মানুষ ক্ষতির মুখে পড়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে চালসহ খাবার সরবরাহ করা হচ্ছে। তবে এরই মধ্যে ২ লাখ ৭২ হাজার কেজি চালের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না।

ওয়াশিংটন পোস্ট বলছে, ইতোমধ্যে সরকারি চাল বেশি দামে বাজারে বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কয়েকজন জনপ্রতিনিধিও রয়েছে।

এ বিষয়ে টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, জাতীয় এই সংকটে অনেক ভালো কাজের নজির দেখছি চারপাশে। তবে লজ্জার বিষয় হলো, এই মানবিক সংকটের সময় অনেক খারাপ ঘটনাও ঘটতে দেখছি। করোনার মধ্যে যেসব দেশে দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে কলম্বিয়া, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের নাম রয়েছে।

এ বিষয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আইনজীবী দলের প্রধান ম্যাক্স হেইউড বলেন, সংকটের সময়ে এভাবে দুর্নীতি বেড়ে যাওয়াটা চিন্তার বিষয়। জনগণের জন্য যে অর্থ ব্যয় করার কথা বলা হচ্ছে, সেই পদ্ধতিতে আসলে একটা ফাঁক থেকে গেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত