আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশে এমপির শরীরে করোনা সনাক্ত

বাংলাদেশে এমপির শরীরে করোনা সনাক্ত

মহামারী করোনাভাইরাসে বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক। তিনি বলেন, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সঙ্গে আমার কথা হয়েছে। ওনার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওনার এখনও শারীরিক কোনো অসুবিধা নেই। ভালো আছেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বর্তমানে যে ন্যাম ভবনে (সংসদ সদস্য ভবন) আছেন সেটি লকডাউন করা হয়েছে কি না- জানতে চাইলে আতিউর রহমান আতিক বলেন, আমি ঢাকায় নেই। এলাকায় আছি। এ বিষয়ে আমি এখনও কিছু জানি না।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, উত্তরাঞ্চলের একজন মাননীয় সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় আমি উদ্বিগ্ন। দোয়া করি সৃষ্টিকর্তা তাকে যেন দ্রুত সুস্থ করেন। আমি তার জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক চৌধুরীও সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

৬৫ বছর বয়সী সংসদ সদস্য শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত