আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দেশের ৬৪ জেলায় বিস্তৃত হলো করোনা

দেশের ৬৪ জেলায় বিস্তৃত হলো করোনা

বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সবশেষ কয়েকটি জেলা মুক্ত ছিল। সেগুলোকে সৌভাগ্যবান জেলা হিসেবেই মনে করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত একে একে সব জেলাতেই শনাক্ত হলো করোনা আক্রান্ত রোগী। সবশেষ একমাত্র করোনামুক্ত ছিল পার্বত্য জেলা রাঙামাটি। বুধবার সেখানেও থাবা বিস্তার করেছে করোনা। ফলে ৬৪ জেলাতেই বিস্তৃত হলো করোনার থাবা।

বুধবার রাঙামাটিতে একজন স্বাস্থ্য কর্মীসহ চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে কীভাবে আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই জেলা স্বাস্থ্য বিভাগের কাছে।

রাঙামাটি সির্ভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, আক্রান্তদের নমুনার রিপোর্ট গত ২৯ এপ্রিল চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিল। এর মধ্যে বুধবার দুপুরে এই চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে। রাঙামাটি জেলায় এখন পর্যন্ত ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর রেজাল্ট এসেছে ২০২ জনের। এর মধ্যে চারজনের করোনা পজিটিভ এসেছে। এই চারজনের বয়সভিত্তিক হিসেবে ১৯ বছরের একজন পুরুষ, ৩৮ বছরের একজন নার্স (মহিলা) এবং ৫০ বছরের পুরুষ একজন আছেন। তবে এর মধ্যে নয় মাসের একটি ছেলে শিশুও রয়েছে বলে জানান এই সিভিল সার্জন।

আক্রান্তদের মধ্যে থাকা একজন স্বাস্থ্য কর্মীর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অর্থাৎ পিপিই থাকার পরেও করোনা আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে রাঙামাটি করোনার ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল ঢাকাটাইমসকে বলেন, 'রাঙামাটি জেনারেল হাসপাতালে একজন নার্স করোনা আক্রান্তদের একজন। তার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছিল। যেহেতু এটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল না সে ক্ষেত্রে সবসময় হয়তো পিপি পরে থাকেননি বা কোনো না কোনোভাবে হয়তো সংক্রমিত হয়ে থাকতে পারেন। যেহেতু হাসপাতাল এরিয়া সে ব্যাপারে আসলে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।' এছাড়াও করোনা আক্রান্ত অন্য তিনজনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ডা. মোস্তফা কামাল আরো বলেন, 'নয় মাস বয়সী যে ছেলে শিশুটি আক্রান্ত হয়েছে তার বাবা নোয়াখালী থেকে এসেছে মার্চের ১৫ তারিখ। আর আমরা পরীক্ষা করেছি এপ্রিলের ২৯ তারিখ। তাই সেখান থেকেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আর বাকি দুজন এখানকারই বাসিন্দা। রাঙামাটি শহরের জেনারেল হাসপাতাল এলাকার মোল্লা পাড়ায় দুজন, দেবাশীষ নগর এলাকায় একজন এবং রিজার্ভ বাজার এলাকার একজন।

এদিকে আক্রান্তদের এলাকা লকডাউন করে দেয়া হয়েছে এবং আক্রান্তদের স্বজনদের ইতিমধ্যে হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে বলেও সিভিল সার্জন।

ডা. বিপাশ খীসা বলেন, 'আগামীকাল আক্রান্তদের স্বজনদের নমুনা সংগ্রহ করা হবে।'

সর্বপ্রথম গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানা যায়। এরপর ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ এবং২৫ মার্চ প্রথমবারের মতো সীমিত আকারে কম্যুনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে বলেও জানা যায়। এখন সারাদেশেই ছুঁয়েছে করোনা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৮ মার্চ শুরু হয়ে ৬ মে আক্রান্ত ছাড়িয়েছে ১০ সহস্রাধিক। মৃত বেড়ে প্রায় দু’শো। সচেতনতাই এখন একমাত্র অবলম্বন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত