আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

২৯ হাজার প্রবাসী শিগগিরই দেশে ফিরবেন: পররাষ্ট্রমন্ত্রী

২৯ হাজার প্রবাসী শিগগিরই দেশে ফিরবেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আগামী কয়েক সপ্তাহে বিদেশ থেকে ২৮ হাজার ৮৪৯জন প্রবাসী নাগরিক দেশে ফিরবেন।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এমন খবর দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী নাগরিকদের জন্য করণীয় নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯জন প্রবাসী নাগরিক দেশে ফিরবেন। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে অনেকেই দেশে ফিরছেন। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে তিন হাজার ৬৯৫জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন।

‘মধ্যপ্রাচ্যে যারা কারাগারে ছিলেন তাদের সেখানে ক্ষমা করে দেয়া হয়েছে। কুয়েত সরকার অনিবন্ধিত শ্রমিকদের ক্ষমা করে দিয়েছেন। সেখানে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি অনিবন্ধিত রয়েছেন।

তাদের ফেরত নিয়ে আসা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মালদ্বীপে প্রবাসীদের অসুবিধা যেন না হয়, সেখানে আমরা খাবার পাঠিয়েছি। আগামীকাল সেখান থেকে ৪০০ বাংলাদেশি দেশে ফিরবেন।

‘কুয়েত থেকে বাংলাদেশিরা ফিরবেন। ওমান থেকে ফিরবেন। সৌদি আরব থেকে ৪ হাজার বাংলাদেশি ফিরবেন। ইরাকে অনেক লোকের চাকরি চলে গেছে। আমরা সেটা দেখছি।’

তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কেউ করোনা ভাইরাসে মারা গেলে সেখান থেকে মরদেহ দেশে আনা যাবে না। তারা তাদের দেশে দাফন করবে।

তবে অন্য কোনো দেশ থেকে পাঠালে সেই মরদেহ পরিবারের কেউ দেখতে পাবেন না। তাই আমরা চাই, যেখানেই কেউ মারা যান, সেখানেই দাফন করা প্রয়োজন। সেটা হলেই ভালো হবে বলেও তিনি জানান।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত