আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ঈদ বাজারে খুলবে না যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা

ঈদ বাজারে খুলবে না যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা

ব্যবসায়ীদের দাবির মুখে সরকার ১০ মে থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কায় ঈদ বাজারকে কেন্দ্র করেও বন্ধ থাকবে দেশের অত্যাধুনিক শপিং সেন্টার যমুনা ফিউচার পার্ক। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।বুধবার একথা জানা গেছে। যমুনা গ্রুপের দুটি গণমাধ্যমে এ নিয়ে সংবাদও পরিবেশন করা হয়।

এর আগে দেশের আরেক বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ তাদের শপিং কমপ্লেক্স ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেয়।

যমুনার শপিং সেন্টারের কর্তৃপক্ষ জানায়, ঈদ বাজারে শপিং মলে ভিড়ে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। এই আশঙ্কা থেকেই ঈদকে ঘিরে শপিং মল না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা আরও জানায়, মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। সবদিক বিবেচনা করে মার্কেটের দোকান মালিকদের সাথে আলোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যমুনা গ্রুপ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে যমুনা গ্রুপ। কোরোনার প্রকোপ শুরুর পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে গ্রুপটি। এছাড়া সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে কয়েক ধাপে সুরক্ষা সরঞ্জাম দিয়েছে যমুনা গ্রুপ।

আগামী ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমলগুলো খোলার ঘোষণা দেয় সরকার। তবে এসব শর্ত মেনে দোকানপাট খোলা রাখা অসম্ভব বলে মনে করছেন খোদ ব্যবসায়ীরা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত