আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ঈদে বন্ধ থাকছে কুমিল্লা সিটির সব মার্কেট

ঈদে বন্ধ থাকছে কুমিল্লা সিটির সব মার্কেট

ঈদকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট বা শপিংমলগুলো সর্ত সাপেক্ষে খোলা রাখতে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সব মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধে ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি চিন্তা করে ঈদকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।

তিনি জানান, সম্প্রতি কুমিল্লা নগরীতে কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। তাই সবার স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ঈদুল ফিতর পর্যন্ত সব শো রুম, ব্রান্ডশপ, শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

এদিকে কুমিল্লা দোকান মালিক সমিতির এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।

দোকান মালিক সমিতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান বলেন, ‘আসলে আমাদের নিজেদের স্বার্থেই আরও কিছুটা দিন লকডাউন মেনে চলা উচিত।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত