আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দেশে করোনায় মৃত্যু ২০০ ছাড়ালো, শনাক্ত ১৩ হাজার

দেশে করোনায় মৃত্যু ২০০ ছাড়ালো, শনাক্ত ১৩ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১৩ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ‌আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ১০১ জন।

শুক্রবার (৮ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৯০ বছরের বেশি, দু’জনের ৭১-৮০ বছরের মধ্যে, দু’জনের ৬১-৭০ বছরের মধ্যে এবং ৫১-৬০ বছরের মধ্যে আছেন দু’জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নুমনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৭০৭ টি। তবে পরীক্ষার সংখ্যা বলার সময় জানান ৩৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১টি। নতুন যোগ হওয়া ল্যাবের তালিকায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কথা উল্লেখ করেন তিনি।

তিনি জানান, নতুন করে আইসোলেশনে রয়েছেন ১০৩ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৪০ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন এক হাজার ৮৭৪ জন এবং এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৯৯০ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ৮ হাজার ৫৯৪টি। এর ভেতরে ঢাকা মহানগরীতে দুই হাজার ৯০০ আর ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে রয়েছে ৫ হাজার ৬৯৪টি। এসব হাসপাতালে আইসিইউ রয়েছে ৩২৯টি আর ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১০২টি। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৯ জন নতুন করে কোয়ারেন্টিনে আছেন। আর কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন ৩ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে আছেন দুই লাখ ছয় হাজার ৬৫০ জন এবং ছাড় পেয়েছেন এক লাখ ৬৭ হাজর ৫০৪ জন। বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক  কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ১৪৬ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত