আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাসে মৃত্যু, করোনা সন্দেহে ছেলের লাশসহ মাকে নামিয়ে দিল যাত্রীরা

বাসে মৃত্যু, করোনা সন্দেহে ছেলের লাশসহ মাকে নামিয়ে দিল যাত্রীরা

মঙ্গলবার ভোরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমি এলাকায় ছেলের লাশসহ ওই মাকে নামিয়ে দেওয়া হয়।

ঢাকা থেকে জয়পুরহাটে আসার পথে বাসেই মারা গেলেন নওগাঁ জেলার ধামুরইরহাট উপজেলার মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তি। এরপর করোনা সন্দেহে ওই ব্যক্তির লাশসহ তার বৃদ্ধা মাকে যাত্রীদের চাপে বাস থেকে নামিয়ে দেন চালক। মঙ্গলবার ভোরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমি এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান ধামুরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। জয়পুরহাট সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার রাতে মা-ছেলে ঢাকা থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এ ঘটনা ঘটে। করোনা উপসর্গে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে- এমন খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।

ইউএনও মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।  তিনি ঢাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃদ্ধ মা সোহাগী বেগমকে সঙ্গে নিয়ে এ পথে গ্রামের বাড়িতে ফিরছিলেন। হিচমি এলাকায় আসার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে মাসহ তাদের বাস থেকে নামিয়ে দিতে চালককে বাধ্য করেন। ওই ব্যক্তির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত