আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

সাঈদীর মানবতাবিরোধী মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বাবুলের মৃত্যু

সাঈদীর মানবতাবিরোধী মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বাবুলের মৃত্যু

জামাতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সাক্ষী আ. হালিম বাবুল (৫৫) বৃহস্পতিবার (১৪ মে) রাতে নিজ বাড়িতে মারা গেছেন। তার বাড়ি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামে। স্ট্রোক করে বাবুলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক সালাম বাহাদুর।

সালাম বাহাদুর জানান, কয়েকদিন আগে বাবুল অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসকরা জানান, মাথায় রক্তক্ষরণ হচ্ছে।

সালাম বাহাদুর জানান, রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার কারণে আমার ভাইয়ের নিরাপত্তার জন্য তার সঙ্গে সবসময় পুলিশ থাকতো। তাকে কয়েদি-আসামিদের কক্ষে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পুলিশি নিরাপত্তায় থাকার কারণে তাকে প্রাইভেট হাসপতালে নিয়ে চিকিৎসা করাতে পারিনি। বুধবার তাকে বাড়িতে আনা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।

সালাম বাহাদুরের অভিযোগ, বাবুল অসুস্থ হওয়ার পর জরুরি চিকিৎসা পেতে রাষ্ট্রের বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন কিন্তু কোনও সাহায্য পাননি।

ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান বলেন, 'বাবুল সাঈদীর যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী। সে যে অসুস্থ, তা আমি জানতাম না। মারা যাওয়ার খবর শুনে আমি তার বাড়িতে গিয়ে জানাজা এবং দাফনে অংশ নিয়েছি।'

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত