আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ডা. জাফরুল্লাহর স্ত্রী-ছেলেও করোনায় আক্রান্ত

ডা. জাফরুল্লাহর স্ত্রী-ছেলেও করোনায় আক্রান্ত


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর তার স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিরিন হক ইতিমধ্যে গণস্বাস্থ্য হাসপাতালে চেকআপ শেষে বাসায় ফিরে গেছেন। জাফরুল্লাহ চৌধুরী সেখানে চিকিৎসা নিচ্ছেন।

গণস্বাস্থ্যের পর তারা আইসিডিডিআরবিতে পরীক্ষা করার পরও করোনা পজিটিভ আসে। প্রথমে গত ২৫ মে গণস্বাস্থ্যের পরীক্ষায় মা-ছেলের করোনা পজিটিভ আসে। পরদিন তারা আইসিডিডিআরবিতে নমুনা পরীক্ষা করালে সেখানেও একই ফলাফল আসে।

ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু রবিবার সন্ধ্যায় বলেন, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক সন্ধ্যায় সাতটার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক দুর্বলতা ও হালকা জ্বর আছে তার। আর তার ছেলে বারিশ বাসায় আইসোলেশনে আছেন।

এর আগে গত ২৪ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ ধরা পড়ে। দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের অনুমোদনের জন্য বেশ দৌড়ঝাঁপ করেন তিনি। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতেও তাকে দেখা গেছে।

কিডনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকা জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ইতিমধ্যে দুই দিন তিনি প্লাজমা থেরাপিও নিয়েছেন। তিনি নিয়মিত খাওয়া-দাওয়া করছেন বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত