আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

চোখ বেঁধে গাড়িতে শিলং নেয়া হয় সালাহউদ্দিনকে

চোখ বেঁধে গাড়িতে শিলং নেয়া হয় সালাহউদ্দিনকে

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ তার সঙ্গে দেখা করতে যাওয়া দুইজন আত্মীয়কে জানিয়েছেন,

তাকে চোখ বাঁধা অবস্থায় কয়েকবার গাড়ি বদল করে শিলং নিয়ে যাওয়া হয়। শিলংয়ের পলোগ্রাউন্ডে

তাকে চোখ বাঁধা অবস্থায়ই গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। চোখের বাঁধন খোলার পরও তিনি বুঝতে

পারছিলেন না তিনি কোথায় আছেন। স্থানীয়দের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, তিনি শিলংয়ে

আছেন। বৃহস্পতিবার বিকালে সালাহউদ্দিন আহমেদের এ দুই আত্মীয় প্রথমবারের মতো তার সঙ্গে

শিলংয়ের সিভিল হাসপাতালে দেখা করতে সক্ষম হন। সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে তারা বিবিসি

বাংলাকে এ তথ্য জানান। এদের একজন আইয়ুব আলী জানান, তিনি কলকাতার বাসিন্দা এবং

সালাহউদ্দিন আহমেদের দূরসম্পর্কের ভাই।


এই দুইজন আরও জানান, সালাহউদ্দিন আহমেদ নিজেই এর পর শিলংয়ের পুলিশের কাছে গিয়ে

নিজের পরিচয় দেন। এর আগে দুই দিন ধরে শিলংয়ের পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল,

স্থানীয় লোকজন সালাহউদ্দিন আহমেদকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে থানায় খবর দেয়। এরপর

পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে মানসিক হাসপাতালে নিয়ে যায়।


বাংলাদেশে দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদকে শিলংয়ে খুঁজে পাওয়ার পর

এই প্রথম তার নিজস্ব বয়ানে কোনো তথ্য জানা গেল। শিলং পুলিশ কয়েক দিন ধরে তাকে কঠোর

পাহারার মধ্যে রেখেছে। এমনকি ডাক্তার ও নার্সরাও সালাহউদ্দিন আহমেদের স্বাস্থ্য ছাড়া অন্য বিষয়ে

কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।


তবে শিলংয়ের একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি জে গোস্বামী জানান, সালাহউদ্দিন আহমেদের

কাছে কিছু ওষুধ পাওয়া গিয়েছিল, যেগুলো বাংলাদেশের কোনো ওষুধ কোম্পানির তৈরি বলে ধারণা

করা হচ্ছে। কারণ এসব ওষুধের স্ট্রিপে বাংলা লেখা ছিল। ভারতে তৈরি ওষুধের স্ট্রিপে বাংলা লেখা

থাকে না।


ডাক্তার ডি জে গোস্বামী জানান, সালাহউদ্দিন আহমেদ হৃদরোগ ও প্রোস্টেটের জটিলতায় ভুগছেন।

তার সঙ্গে পাওয়া ওষুধগুলো মূলত এসব রোগের। মেঘালয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দুই কর্মকর্তা

বৃহস্পতিবার বিকেিল সালাহউদ্দিন আহমেদকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু

জিজ্ঞাসাবাদে তারা কী জানতে পেরেছেন, তা প্রকাশ করেননি।


সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেন।

এদের একজন হুমায়ুন রশিদ জানিয়েছেন, তিনি সালাহউদ্দিন আহমেদের কাজিন। সালাউদ্দিন

আহমেদের সঙ্গে তাদের দেখা করার অনুমতি দেন শিলং পুলিশের এসপি। কিন্তু পরে সে অনুমতি

প্রত্যাহার করে নেয়া হয়। দেখা করতে না পেরে তারা ফিরে যান। আবদুল লতিফ জনি এবং স্বপন

নামে বিএনপির দুইজন নেতাও শিলংয়ে পৌঁছেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত