আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হেফাজত আমিরের দফতরে চট্টগ্রামের নতুন মেয়র

হেফাজত আমিরের দফতরে চট্টগ্রামের নতুন মেয়র

"খালেদা জিয়ার কথা ভুলে যান"- হেফাজত আমিরকে প্রসন্ন হুমকি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

শুক্রবার জুমআর নামাজ শেষে হেফাজত আমিরের দফতরে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় নব নির্বাচিত মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভপাতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সাধারণ সম্পাদক বাবলু সালউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরফ আলী ও রাউজান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।
এ সময় দীর্ঘ আলাপচারিতায় মেয়রের সঙ্গে থাকা আওয়ামী লীগের দলীয় নেতারা হেফাজত আমিরের উদ্দেশে বলেন, বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার কথা ভুলে যান। এখন নাছির ভাই মেয়র হয়েছে। বিমানে করে ঢাকা যাবেন, বিমানে করে আসবেন। আর ম্যাডাম হাসিনার সঙ্গে দেখা করবেন।
সাক্ষাত এর পূর্বে নর্ব নির্বাচিত মেয়র ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজরী মাদ্রসার নব্য নির্মিত মসজিদে জুমআর নামাজ আদায় করেন। সাক্ষাত শেষে মাদ্রাসার মেহমানখানায় মেয়র ও তার দলীয় নেতাকর্মীরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

শেয়ার করুন

পাঠকের মতামত