আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

নওগাঁয় বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

নওগাঁয় বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আবদুল বারী (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার সকাল ৮টার দিকে সাপাহার আদাতলা সীমান্ত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবদুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আবদুল বারীসহ কয়েকজন পূর্ণভা নদীর আদাতলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফের সদস্যরা বুঝতে পেরে তাদের তাড়া করে।

এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আবদুল বারীকে নির্যাতন করে। পরে তাকে পূর্ণভা নদীর তীরে তারকাঁটার পাশে বাংলাদেশের সীমানায় ফেলে দেন বিএসএফরা।

বুধবার ভোরে নিহতের মরদেহ তারকাঁটার পাশে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা।

১৬ বিজিবি আদাতলা ক্যাম্পের সুবেদার আবদুল হান্নান বলেন, একদল চোরাকারবারি ভারতে প্রবেশের জন্য পূর্ণভা নদীর কিনারে অপেক্ষা করছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। এ সময় তারা গুরুতর অবস্থায় পালিয়ে আসেন।

তিনি বলেন, তারা বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারি। দীর্ঘদিন তারা পালিয়ে থাকায় আটক করা সম্ভব হচ্ছিল না।

সাপাহার থানার ওসি আবদুল হাই বলেন, বুধবার সকাল ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

এর আগে গত ১৫ জুন নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত