আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর জবাই

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর জবাই

প্রতীকী ছবি

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে স্থানীয় দুই বখাটে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে তিস্তার চর তালপট্টির একটি বাঁশ বাগানে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ মে) দুপুরে সেখান থেকে ওই স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে।

স্কুলশিক্ষার্থীর বাবা উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চর তালপট্টির গ্রামের দিনমজুর আইয়ুব আলী  জানান, স্থানীয় আনন্দ স্কুলের ছাত্রী শাহিনা খাতুনকে (১৪) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের সামছুল আলমের ছেলে আবুজার রহমান।

এ প্রস্তাবে রাজি না হওয়ায় শাহিনার মা-বাবার অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাতে আবুজার একই এলাকার মতিয়ার রহমানের ছেলে নজির হোসেনকে নিয়ে এসে তাকে মুখে ওড়না পেঁচিয়ে পাশের একটি বাঁশ বাগানে নিয়ে যায়। এরপর দু’জন মিলে শাহিনাকে ধর্ষণ করে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে।

মা-বাবা রাতে বাড়িতে ফিরে শাহিনাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার দুপুরে বাড়ির পাশে বাঁশ বাগানে হাত-পা বাঁধা অবস্থায় শাহিনার মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শাহিনার  মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আবুজার ও নাজির হোসেনকে আটক করেছে পুলিশ।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. মান্নান  জানান, শাহিনার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাসম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।


শেয়ার করুন

পাঠকের মতামত