আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ঢাকার সুন্দরবন হোটেল দ্রুত খালি করার নির্দেশ

ঢাকার সুন্দরবন হোটেল দ্রুত খালি করার নির্দেশ

সুন্দরবন হোটেলের পাশের রাস্তা

বড় দুর্ঘটনার আশংকা

রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়ক-সংলগ্ন সুন্দরবন হোটেলের পাশে নির্মাণাধীন ভবনের একাংশ ধসে পড়েছে। ভবনের পাইলিংয়ের গর্তে রাস্তার কিছু অংশ দেবে গেছে। এ ঘটনায় হোটেলের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে হোটেল খালি করার নিদের্শ দিয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, বৃষ্টির কারণে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই হোটেল ও হোটেল সংলগ্ন এলাকায় কারো থাকা নিরাপদ নয়। এককথায় পুরো এলাকাটি অনিরাপদ। তাই সবাইকে সরে যাওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, হোটেলের বেইজমেন্টের অবস্থা ভালো নয়। ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবাইকে সরে যাওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল হোটেল পরিদর্শন করে। তারা হোটেল থেকে বের হওয়ার পরই ফায়ার সার্ভিস হোটেলটি খালি করার নির্দেশ দেয়।
সুন্দরবন হোটেলের নির্বাহী পরিচালক ফারুক হোসেন জানান, হোটেলের পাশের কনস্ট্রাকশনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এখন থেকে হোটেলের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
হোটেলের কেয়ারটেকার দুলাল গাজী বলেন, তিনি সকাল ছয়টার দিকে কর্মস্থলে আসেন। সাড়ে সাতটার দিকে রাস্তাসহ ভবনের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় হোটেলের গ্যাসলাইন, পানির লাইন ফেটে গেছে।
স্থানীয়রা জানান, কারওরান বাজারের সার্ক ফোয়ারের মোড়ে সুন্দরবন হোটেল সংলগ্ন ন্যাশনাল ব্যাংকের বহুতল ভবন পাইলিংসহ বুধবার সকাল সোয়া সাতটার দিকে বিকট শব্দে ধসে পড়ে।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। হোটেলের কাছের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত