আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আমিও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম: মোদী

আমিও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম: মোদী

অটল বিহারী বাজপেয়ীর পক্ষে এই সম্মাননা গ্রহণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ভারতের কোটি কোটি মানুষের মতো আমিও বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম। রবিবার বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে স্বাধীনতা সম্মাননা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজপেয়ীর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্মাননা গ্রহণ শেষ নরেন্দ্র মোদী বলেন, রাজনীতিতে আমি অনেক দেরি করে এসেছি। কিন্তু যখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিতে সত্যাগ্রহ আন্দোলন চলছিল আমি তাতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে নিজের গ্রাম থেকে দিল্লি এসেছিলাম। ভারতের কোটি কোটি মানুষের মতো আমিও সেসময়  বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম।

বাজপেয়ীকে সম্মাননা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আজকের দিন আমার জন্য সৌভাগ্যের ও ভারতের সকল মানুষের জন্য গৌরবের। যে মহাপুরুষ সারাজীবন দেশের জন্য কাজ করেছেন ও রাজনীতিতে আমার মতো মানুষের জন্য প্রেরণা হয়েছেন সেই বাজপেয়ীকে বাংলাদেশ আজ সম্মানিত করেছে।

তিনি বলেন, যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে তার মেয়ের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উপস্থিতিতে আজ পুরস্কার দেয়া হচ্ছে।
 
এর আগে সকালে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন মোদী। সেখান থেকে মোদী ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান। পরে বারিধারার কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরির উদ্বোধন করেন তিনি।


শেয়ার করুন

পাঠকের মতামত