আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশের নতুন সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক

বাংলাদেশের নতুন সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক

লে. জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হককে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
আবু বেলাল মো. শফিউল হক এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার

(পিএসও) হিসেবে দায়িত্বরত ছিলেন।
আগমী ২৫ জুন সেনাপ্রধান হিসেবে ইকবাল করিম ভূঁইয়ার বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হলে

তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
শফিকুল হক হবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম সেনাপ্রধান।
১৯৫৮ সালে জন্ম নেয়া শফিউল হক ১৯৭৮ সালে সেনাবাহিনীতে কমিশন পান। বাংলাদেশ মিলিটারি

একাডেমিতে নৈপুণের জন্য তিনি সম্মানসূচক ‘সোর্ড অব অনার’ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়

থেকে এম এ সম্পন্ন করার পর তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ‘ডিফেন্স স্টাডিজ’ এ মাস্টার্স

ডিগ্রি সম্পন্ন করেন।
শফিউল হকের সামরিক শিক্ষার মধ্যে রয়েছে দেশে-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কোর্স। মিলিটারি

সায়েন্স, কৌশল এবং ওয়্যাপন সিস্টেমে বিশেষ প্রশিক্ষণ আছে তার। এছাড়াও জাতিসংঘের স্টাফ

প্রসিডিউর বিষয়েও প্রশিক্ষিত তিনি।
৩৭ বছরের পেশাগত জীবনে তিনি রাষ্ট্রপতির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও

সেনাবাহিনীর ব্রিগেড মেজর, ইনফ্যান্ট্রি ডিভিশনের চিফ অব স্টাফ এবং বাংলাদেশ মিলিটারি

একাডেমির ইন্সট্রাকটর এবং ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের চিফ ইন্সট্রাকটর

হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত