আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সংসদে বিধি মানার নজির গড়লেন প্রধানমন্ত্রী

সংসদে বিধি মানার নজির গড়লেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন কক্ষের আচরণবিধি মানতে গিয়ে হুইপের আসনে বসে নজির গড়লেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বৃহস্পতিবার ৫টা ৫২ মিনিটে দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিচ্ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি। এ সময় অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
অধিবেশন কক্ষে পালনীয় আচরণ বিধির ২৮ নম্বর অধ্যায়ের (২৬৭) ধারার (৪) উপধারায় বলা আছে- কোনো সদস্যের বক্তৃতা চলাকালে ওই সদস্য ও সভাপতি (স্পিকার) মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে না।
সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী, কারও বক্তব্য চলাকালীন সময় সামনে দিয়ে যাওয়া বিধিসম্মত নয়, একে ফ্লোর ক্রসিং বলা হয়। কথাটি মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধির প্রতি সম্মান দেখিয়ে বসে পড়েন দীপু মনির পাশে হুইপ শহিদুজ্জামান সরকারের চেয়ারে। সেখানে বসেই প্রায় ৮মিনিট শোনেন বক্তৃতা। এভাবে ফ্লোর ক্রসিং না করার নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সচারাচার এমনটি দেখা যায়নি।
দীপু মনির বক্তব্য শেষ হলে তার সঙ্গে করমর্দন করে নিজ আসন গ্রহণ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন দৃষ্টান্তে কিছুক্ষণের জন্য গ্যালারিতে উপস্থিত দর্শনার্থী ও নবীন সংসদ সদস্যদের মাঝে বেশ কৌতুহলের জন্ম নেয়। সংসদে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।


শেয়ার করুন

পাঠকের মতামত