আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আদালত অবমাননা: জাফরউল্লাহ চৌধুরির এক ঘন্টার জেল

আদালত অবমাননা: জাফরউল্লাহ চৌধুরির এক ঘন্টার জেল

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজা নিয়ে বিবৃতির ঘটনায় আদালত অবমাননার দায়ে ডাঃ জাফরউল্লাহ চৌধুরিকে এক ঘন্টার জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ২২জনকে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ জানিয়েছেন, “২২ জনের বিরুদ্ধে এর আগে আদালত অবমাননার কোন অভিযোগ ছিলনা তাই তাদের হুশিয়ার করে আদালত তাদের ক্ষমা করে দিয়েছেন। আদালত এও বলেছেন দেশের গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে তাদের কাছ থেকে দায়িত্বহীন মন্তব্য খুবই দুঃখজনক”।
অন্যদিকে ডাঃ জাফরউল্লাহ চৌধুরির বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগ থাকায় এবার তাঁকে এক ঘন্টার জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তুরিন আফরোজ।
গত বছর ডিসেম্বর মাসে একটি পত্রিকায় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ নামক এক প্রতিবেদন প্রকাশিত হয়।
আদালত অবমাননার দায়ে দণ্ডিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া নাগরিকদের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন ট্রাইব্যুনাল।
আদেশে ওই নাগরিকদের হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে ওই বিবৃতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
মানবাধিকার কর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।
বিবৃতিদাতাদের মধ্যে ২৬ জন নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে অব্যাহতি পান।
ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া বাকি ২৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে গত এপ্রিল মাসে রুল জারি করেন ট্রাইব্যুনাল-২।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করে গত ডিসেম্বর মাসে রায় দেন ট্রাইব্যুনাল-২।
এ অর্থ অনাদায়ে তাকে ৭ দিনের জেল ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত