আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনার টিকার জন্য আগাম বুকিং দিয়েছি: প্রধানমন্ত্রী

করোনার টিকার জন্য আগাম বুকিং দিয়েছি: প্রধানমন্ত্রী

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। যখনই টিকা আবিষ্কার হোক বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভ্যাকসিনের জন্য সরকার আগাম বুকিং দিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি। করোনাভাইরাসের ‘দ্বিতীয় ঢেউ’ সামাল দিতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান সরকারপ্রধান।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের বিশেষ ও দশম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর শুরু হয় সংসদের এই বিশেষ অধিবেশন। মোট ১০ কার্যদিবস চলে এই অধিবেশন। এতে নয়টি বিল পাস হয়। অধিবেশনটিকে প্রধানমন্ত্রী সফল ও ফলপ্রসূ একটি অধিবেশন হিসেবে আখ্যায়িত করেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান সংসদ নেতা।

করোনা মহামারি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সারা বিশ্বজুড়ে এই মহামারি দেখা দিয়েছে। এখন দ্বিতীয় ঢেউ আসছে। আমরা তা সামাল দিতে সবধরনের প্রস্তুতি নিয়েছি। করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। আমরা আগাম বুকিং দিয়ে রেখেছি। টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে পাবো।’

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবার প্রতি আহ্বান, অন্তত মাস্কটা পরে থাকুন। ভাইরাসটি যেন কারো শরীরে বাসা বাঁধতে না পারে।’ এ সময় তিনি করোনা থেকে বাঁচতে গরম পানি পান, গরম পানি দিয়ে নিয়মিত গার্গিল, বেশি বেশি হাত ধোয়া এবং যেখানে লোক সমাগম বেশি সেখানে মাস্ক পরে যাওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, সবাই সচেতন হলে দেশবাসী করোনা মহামারি থেকে মুক্তি পাবে। তিনি সবার সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত