আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে নারী পুলিশ কনস্টেবল ‘ধর্ষিত’, ‘ধর্ষণকারী’ এএসআই

বাংলাদেশে নারী পুলিশ কনস্টেবল ‘ধর্ষিত’, ‘ধর্ষণকারী’ এএসআই

সাবেক স্বামী এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ঢাকার এক নারী কনস্টেবল।
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় বৃহস্পতিবার তাকে ধর্ষণ করা হয় বলে ওই নারী কনস্টেবলের

বোন জানিয়েছেন।
ওই নারী পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ডাক্তারি পরীক্ষা করা

হচ্ছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন। 
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুরো ঘটনাটি

জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, ওই নারী কনস্টেবল

শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি হন এবং তার সাবেক স্বামী খিলগাঁও থানার এক সহকারী

উপপরিদর্শকের বিরুদ্ধে দল বেঁধে ধর্ষণের অভিযোগ আনেন।
ওই নারী কনস্টেবলের বড় বোন বলেন, চার বছর আগে তার

বোনের সঙ্গে ওই এএসআইয়ের বিয়ে হয়েছিল। বিয়ের তিন বছর পর ওই এএসআই ১০ লাখ টাকা

যৌতুক দাবি করে এবং ‘আজেবাজে’ কথা বলে বোনকে পুলিশের চাকরি ছেড়ে দিতে চাপ দিচ্ছিল।

এসব নিয়ে এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
ওই ঘটনা নিয়ে স্বামীর বিরুদ্ধে ওই নারী কনস্টেবল আদালতে মামলা করেছিলেন বলেও জানান তার

বোন।
বিচ্ছেদের পর গাজীপুরে মায়ের সঙ্গে থাকেন ওই নারী কনস্টেবল। গত ১০ জুন রাজারবাগ পুলিশ

লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন তিনি। 
তার বোন বলেন, “তার সাবেক স্বামী তা জানতে পেরে তাকে নিজের তিলপাপাড়ার বাসায় নিয়ে

কয়েকজন মিলে ধর্ষণ করে। পরদিন সে ওই বাড়ির মালিকের সহায়তায় বেরিয়ে রাজারবাগ পুলিশ

লাইন্স হোস্টেলে গিয়ে ওঠে।”
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান  বলেন, বিচ্ছেদের পর ওই পুলিশ দম্পতি পুনরায় বিয়ে করতে চেয়েছিলেন

বলে তিনি জানেন।
“মেয়েটি ও তার স্বামী গত বৃহস্পতিবার খিলগাঁও জোনের সহকারী কমিশনারের দপ্তরে এসে জানায়,

তারা আবার বিয়ে করতে চায়। স্যার বলেছিলেন- পুলিশ তো কারও বিয়ে দেয় না। এটা তোমাদের

নিজস্ব বিষয়, তাই নিজেরাই সমস্যার সমাধান করে নাও।”
থানা থেকে ৫০০ গজের মধ্যে তিলপাপাড়ার ওই বাসায় কাউকে আটকে রেখে ধর্ষণের কোনো কথা

শোনেননি বলে দাবি করেন ওসি।
“তারপরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তাদের পুরো ঘটনাটি জেনে

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।”
নারী কনস্টেবলের বড় বোন জানান, তারা এখনও কোনো মামলা করেননি। বোন সুস্থ হলে এই

বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত