আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ভারতসহ ৪ দেশে যাওয়া যাবে ব্যক্তিগত গাড়ি নিয়ে

ভারতসহ ৪ দেশে যাওয়া যাবে ব্যক্তিগত গাড়ি নিয়ে

বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে আর কোনো বাধা থাকবে না। এ সংক্রান্ত একটি চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এই চুক্তির আওতায় পণ্যবাহী যানও চলাচল করতে পারবে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি অনুমোদন দেয়া হয়। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সড়কপথে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন চলাচলের জন্য চার দেশের (বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল) মধ্যে  ‘বিবিআইএন মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)’ সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে মন্ত্রী পর্যাধয়ের বৈঠকে ‘বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণের জন্য মোটরযান চুক্তি’ সই হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
ভবিষ্যতে চার দেশের সম্মতিতে এই যোগাযোগে অন্য যেকোনো দেশের যুক্ত হওয়ার সুযোগও চুক্তিতে রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, “চুক্তির খসড়া অনুযায়ী চার দেশের মধ্যে চলাচলে রুট পারমিট নিতে হবে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় মাঝপথে কোনো যাত্রী বা মালামাল তোলা যাবে না। যে দেশের ওপর দিয়ে যানবাহন যাবে, সেই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তা সার্চ ও ইন্সপেকশন করতে পারবে।
তিনি আরও বলেন, “কোনা দেশে যদি একটি পণ্য নিষিদ্ধ থাকে তাহলে সেই ‍দেশের উপর দিয়ে সেই পণ্য পরিবহন করা যাবে না বলেও চুক্তির খসড়ায় রয়েছে।”
তিন বছর পরপর এই চুক্তি নবায়ন হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কোনো দেশ চাইলে ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পাররে।”
চুক্তির আওতায় যান চলাচলের জন্য সংশ্লিষ্ট দেশ নিজেদের নির্ধারিত হারে ‘ট্রানজিট ফি’ আদায় করবে বলে জানান তিনি।
১৫ জুন চুক্তি ও পরে প্রটোকল সই হওয়ার পর শিগগিরই চুক্তি অনুযায়ী যানবাহন চলাচল শুরু হবে বলে জানান তিনি।
জানা গেছে, গত বছর নভেম্বরে সার্ক সম্মেলনে আট দেশের মধ্যে সইয়ের জন্য সার্ক এমভিএ উত্থাপন করা হয়। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রস্তুতির অভাবে তা অনুমোদন হয়নি। সেই চুক্তির ভিত্তিতে বিবিআইএম এমভিএর খসড়া চূড়ান্ত করা হয়েছে।
এজন্য গত ২-৩ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মোটরযান চলাচলে অন্য দেশকে সুযোগ দিতে চার দেশ একমত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান ছাড়াও মালদ্বীপ বা শ্রীলঙ্কায় পণ্য রপ্তানি-আমদানিতে সমুদ্রবন্দর ব্যবহারের বিধানও রাখা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে নির্ধারিত চার্জ পরিশোধ সাপেক্ষে বন্দরে পণ্য খালাস বা লোডের অনুমতি দিতে হবে। নিয়মিত যাত্রী ও অনিয়মিত যাত্রীদের জন্য পৃথক ছাড়পত্র অনুমোদন করবে সদস্য দেশগুলো। এজন্য চুক্তির সঙ্গে ফর্মের ছকও নির্ধারণ করে দেয়া হয়েছে বলে সড়ক ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়।
এছাড়া বিবিআইএন মোটরযান চুক্তির আওতায় বাংলাদেশে গাড়ি প্রবেশ ও প্রস্থানের সম্ভাব্য রুটগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। প্রথম রুটটি হলো কলকাতা থেকে পেট্রাপোল, বেনাপোল, ঢাকা হয়ে আখাউড়া দিয়ে আগরতলা। দ্বিতীয় রুট হিসেবে রয়েছে আগরতলা, আখাউড়া হয়ে চট্টগ্রাম বন্দর। তৃতীয় রুটটি ভারতের শিলচর থেকে সিলেটের সুতারকান্দি, পাটুরিয়া ফেরি পার হয়ে বেনাপোল দিয়ে কলকাতা।
রুটগুলোতে ভারত-বাংলাদেশ-ভারত যুক্ত হবে। ভুটান-ভারত-বাংলাদেশ রুটে হবে দুটি। প্রথমটি ভুটানের সামদ্রুপ জংখার থেকে ভারতের গৌহাটি, শিলং, সিলেটের তামাবিল হয়ে চট্টগ্রাম এবং দ্বিতীয়টি থিম্পু থেকে ফুয়েন্টশোলিং, ভারতের জাইগাও হয়ে বুড়িমারি স্থলবন্দর দিয়ে চট্টগ্রাম বা মংলা বন্দর যাবে। কাঠমান্ডু থেকে কাকারভিটা হয়ে ফুলবাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গবন্ধু সেতু হয়ে চট্টগ্রাম বা মংলা বন্দর পথে যুক্ত হবে নেপাল।
চুক্তি অনুযায়ী, এক দেশের গাড়ি আরেক দেশে চলাচলে কারিগরি বিষয়গুলো চুক্তির আওতায় নির্ধারিত হবে। এক্ষেত্রে গাড়ির ধরন, সর্বোচ্চ ওজন ও এঙ্গেল লোড, নির্গত গ্যাসে বায়ু দূষণের গ্রহণযোগ্য মাত্রা ও সংশ্লিষ্ট অন্য বিষয় থাকবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য দুই দরজা বিশিষ্ট মোটরযান, অগ্নি নির্বাপক যন্ত্র ইত্যাদি নিশ্চিত করতে হবে।
এক দেশ থেকে অন্য দেশে প্রবেশের আগে প্রয়োজনীয় কারিগরি বিষয় নিশ্চিত ও তা যাচাই করতে হবে। সদস্য দেশগুলো অতিক্রমের ক্ষেত্রে প্রতিটি পণ্যবাহী গাড়িকে ট্রানজিট কনসাইনমেন্টের জন্য নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হবে। এছাড়া এক দেশে থেকে অন্য দেশে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে রিলিজ অর্ডার ইস্যু করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত