আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

দুর্নীতি মামলায় বাদীকে জেরা, পরবর্তী বিচার কার্যক্রম ২৩ জুলাই

দুর্নীতি মামলায় বাদীকে জেরা, পরবর্তী বিচার কার্যক্রম ২৩ জুলাই

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী দুদকের উপপরিচালক হারুনুর রশিদকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বাদীকে জেরা করেন। এসময় আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত ছিলেন। 

 এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে খালেদা জিয়ার একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এই মামলার বিষয়ে তাকে জেরা করা হয়নি। খালেদার পক্ষে তার আইনজীবীর সময় চাইলে আদালত সময় মঞ্জুর করে আগামী ২৩ জুলাই পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য রেখেছেন ঢাকার বিশেষ জজ আদালত আবু আহমেদ জমাদার।

 জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের দুইটি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে পৌঁছান বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে।

 বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিশেষ এজলাসে জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানি হয়।

 

শেয়ার করুন

পাঠকের মতামত