আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশের লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত শতাধিক

বাংলাদেশের লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত শতাধিক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ও লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উত্তেজিত জনতা স্টেশন ভাঙচুর করেছে।
এলাকাবাসী জানায়, লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল টেন ও বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ট্রেন কাকিনা স্টেশনে ক্রসিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তড়িঘড়ি করে নামতে গিয়ে শতাধিক যাত্রী আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কাকিনা স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় দুই স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রেন দুটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানা (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত