আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সাপাহারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সাপাহারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে

জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ

সময় বকুল হোসেন (২২) নামে আরো এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
 
নিহত জহুরুল জেলার পোরশা উপজেলার দুয়ারপাল পশ্চিম পাড়ার মৃত আব্দুল লতিফের ও আহত

বকুল হোসেন একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
 
হাঁপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার মোফাজ্জল হোসেন জানান, বুধবার রাতে ১০/১২

জনের একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্তের ২৩২নং পিলার দিয়ে গরু আনতে ভারতের যান।

ভারত থেকে গরু নিয়ে ভোর রাতে বাংলাদেশে ফেরার পথে ভারতের টেক্কাপাড়ায় বিএসএফ

জোয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় গরু ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে বিএসএফ গুলি

ছোড়ে। এতে জহুরুল ইসলাম ও বকুল হোসেন গুলিবিদ্ধি হন। পরে গুরুতর অবস্থায় জহুরুল ইসলাম

হামাগুড়ি দিয়ে বাংলাদেশের চলে আসেন।
 
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা

দেন। পথিমধ্যে তার মৃত্যু হয়। আহত বকুল হোসেনকে প্রাথমিক ভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
 
১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল রফিকুল হাসান জানান, বিজিবির পক্ষে থেকে

তাত্ক্ষণিকভাবে বিএসএফের কাছে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
 

শেয়ার করুন

পাঠকের মতামত