আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিজিবি'র নায়েক রাজ্জাকের নাকে "কামড়" দেয়া হয়েছে

বিজিবি'র নায়েক রাজ্জাকের নাকে

মুক্তি পাওয়ার পর জানালেন

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্য আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার সময় মিয়ানমার বাহিনীর এক সদস্য তার নাকে কামড় দিয়েছিল বলে জানা গেছে। আট দিন পর মিয়ানমার থেকে মুক্তি পাওয়ার পর এ তথ্য জানা গেছে।
মিয়ানমার বাহিনী আজ তাকে ফেরত দিয়েছে।
মিয়ানমারের মংডুতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।
এরপর সন্ধ্যায় বিজিবির প্রতিনিধি দল রাজ্জাককে নিয়ে টেকনাফে ফিরেছে।বিজিবির মহাপরিচালক বলেছেন,আব্দুর রাজ্জাকের সাথে কথা বলে তাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে, সে ব্যাপারে মিয়ানমারের কাছে জবাবা চাওয়া হবে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডার লে:কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে নাফ নদী পারি দিয়ে মিয়ানমারের মংডুতে গিয়েছিল।
সেখানে দু’পক্ষের মধ্যে তিন ঘণ্টারও বেশি সময় পতাকা বৈঠক চলার পর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আব্দুর রাজ্জাককে বিজিবির কাছে হস্তান্তর করে।
সব প্রক্রিয়া শেষ করে বিজিবি প্রতিনিধি দল আব্দুর রাজ্জাককে সাথে নিয়ে সন্ধ্যায় টেকনাফে ফিরে আসে।
ঢাকায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ধরে নিয়ে যাওয়ার সময়ই সংঘর্ষে কেউ আব্দুর রাজ্জাকের নাকে কামড় দিয়েছিল, তাতে তিনি আহত হয়েছিলেন।
তবে এরপরও তাকে জিজ্ঞাসাবাদ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেল, সে ব্যাপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য চাওয়া হবে।
সূত্র : বিবিসি.

শেয়ার করুন

পাঠকের মতামত