আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, মেলেনি পাইলট

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, মেলেনি পাইলট

বঙ্গোপসাগরে বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানের কিছু ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেলেও নিখোঁজ

পাইলটের সন্ধান পাননি উদ্ধারকারীরা। তার খোঁজে নৌযান ও হেলিকপ্টার নিয়ে আকাশ থেকে

দিনভর অভিযান অব্যাহত রাখা হয়।
 
পতেঙ্গাস্থ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে জানানো হয়, নিখোঁজ পাইলটের নাম তাহমিদ।

তার বাড়ি আনোয়ারা উপজেলায়।
 
সোমবার সকাল ১১টায় তিনি নিয়মিত প্রশিক্ষণ মিশনে এফ-৭ ফাইটার বিমানটি নিয়ে জহুরুল হক

ঘাঁটি থেকে উড্ডয়ন করেন। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলটের সাথে ঘাঁটির নিয়ন্ত্রণ কক্ষের

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পনের মিনিট পর সকাল সাড়ে ১১টায় ফাইটার বিমানটি পতেঙ্গা

সমুদ্র উপকূলের কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়। উপকূলীয় জেলেরা জানান, চোখের পলকে

বিমানটিকে তারা পানিতে আছড়ে পড়তে দেখেন।
 
ফাইটার এফ- ৭ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পরপরই বিমান বাহিনীর উদ্ধারকারী দল ২টি

হেলিকপ্টার নিয়ে দুর্ঘটনাস্থল ও আশেপাশে তল্লাশি অভিযান শুরু করে।
 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূরে আলম

ইত্তেফাককে বলেন, ‘সকালে বিমান বাহিনীর ফাইটার এফ-৭ বিমানটি পতেঙ্গা সমুদ্র উপকূল থেকে

৬ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে।’ তিনি জানান, বিমান বাহিনী,

নৌবাহিনী, কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারীরা উদ্ধার অভিযানে নামে। তবে

বিমানের কিছু ধ্বংসাবশেষ ছাড়া বিকাল পর্যন্ত পাইলটের সন্ধান মেলেনি।



শেয়ার করুন

পাঠকের মতামত