আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

পরীক্ষার দাবিতে বিক্ষোভ: ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আটক

পরীক্ষার দাবিতে বিক্ষোভ: ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় সেখান থেকে অন্তত ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেওয়া হয়েছে শাহবাগ থানায়।

তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি৷

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, তারা অনলাইনে শাহবাগ মোড় অচল করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

গত সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।  

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হলে সেদিন থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাও শুরু হবে।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়।

২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে থেকে শুরু হবে।

এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে।

শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত